দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
দীর্ঘ প্রক্রিয়া শেষে সোমবার সকালে ঢাকায় পৌঁছায় লিমনের মরদেহ। বিমানবন্দরে তার স্বজন ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে আই